এইমাত্র পাওয়া

সেনবাগে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল অনুষ্ঠিত

জাহাঙ্গীর বাবু।।
বঙ্গমাতা ও বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের নোয়াখালী সেনবাগ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা  ৩১জুলাই  বুধবার  বিকেলে সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বঙ্গমাতা কাপে ডমুরুয়া প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কানকিরহাট প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়,বঙ্গবন্ধু কাপে ছাতারপাইয়া প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে বীজবাগ নুরজাহান প্রাথমিক বিদ্যালয় কে ৪-২গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো:মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত   থেকে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার তুলে দেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কামরুন নাহার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:গোলাম কবির,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম সুলতানা,ইউআরসি ইন্সট্রাকটর মোস্তাক আহম্মদ,উপজেলা মৎস কর্মকর্তা আলমগীর আজাদী,সহকারি উপজেলা শিক্ষা অফিসার আরিফ হোসেন,সহকারি উপজেলা শিক্ষা অফিসার আলী আজগর,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মুছা,জেলা পরিষদের সদস্য রেজিয়া আক্তার বকুল প্রমূখ।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.