ইসমাত জাহান, কুয়েটঃ
আগামী ১২ জুলাই থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পরীক্ষামূলকভাবে স্নাতক পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। তবে পূর্ণাঙ্গরূপে স্নাতক পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী ৯ আগস্ট। কুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাব্যতা যাচাই কমিটির রিপোর্টের আলোকে গত ২১ জুন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
