নিউজ ডেস্ক।।
বাংলাদেশে মৌসুমী বায়ুর কারণে আগামী আরো পাঁচদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
পূর্বাভাস বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
