এইমাত্র পাওয়া

খুলনার চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে

সজল আহমেদ।।

খুলনা মহানগরীর গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকের মালিক ডা. আবদুর রকিব খানের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা শাখা। এছাড়া সভা করে সিদ্ধান্ত নিয়ে বুধবার দুপুরের পর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে চিকিৎসকরা।

খুলনা থানার ওসি আসলাম বাহার বুলবুল জানান, ডা. রকিবকে হত্যার ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে বুধবার দুপুরে মামলা দায়ের করেছেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ৮/১০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে আবদুর রহিম নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

এদিকে দুপুর আড়াইটায় জরুরি সভা করে বিএমএ এর খুলনা শাখা। সভায় সব আসামিকে গ্রেফতার এবং খুলনা থানার ওসিকে প্রত্যাহার না করা পর্যন্ত চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির আহবান করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.