নিউজ ডেস্ক।।
কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর। তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সচিব মো. আলী নূর নিজেই শনিবার রাতে জানান, গত তিনদিন আগে আমরা দুজনেই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। দুজনেরই পজিটিভ এসেছে। আমার স্ত্রী গত ২৫ মে আক্রান্ত হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করাই। ওখানে কয়েকদিন থাকার পর ভালো হলে বাসায় নিয়ে আসি। বাসায় এনে চিকিৎসা চলছে। তবে আমার শারীরিক অবস্থা খারাপ হয়নি।চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তিনি। প্রয়োজনীয় ওষুধের কোর্সও শেষ দিকে বলে জানিয়েছেন মো. আলী নূর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
