অনলাইন ডেস্ক।।
দেশের বিভিন্ন জেলায় চার হাজার ৫৪০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য পদ সৃষ্টি করা হয়েছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের জন্য পদ সৃষ্টি সংক্রান্ত আলাদা আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত ২৪ ও ২৯ মে স্বাক্ষরিত আদেশগুলো প্রকাশ করা হয়। ‘বিদ্যালয়হীন এলাকায় এক হাজার ৫০০টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্প’ এর আওতায় দেশের বিভিন্ন জেলায় চার হাজার ৫৪০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য এই পদ সৃষ্টি করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
