এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি উঠছে সংসদে

নিজস্ব প্রতিবেদক :

আগামী ১৭জুন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি সংসদে উত্থাপন করবেন রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র নজরুল ইসলাম রনির ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা যায় ।

তিনি স্ট্যটাসে উল্লেখ করেন `আগামী ১৭জুন- জাতীয়করণের দাবি মহান সংসদে উত্থাপন করবেন ইঞ্জিনিয়ার মো. এনামুল হক(এমপি)রাজশাহী-৪। একটু আগে কথা হয়েছে।ধন্যবাদ এমপি মহোদয়কে।আল্লাহ তুমি শেষ ভরসা।`

এছাড়া তিনি আরকটি স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন `বাজেটে এমপিওভুক্ত এবং নন এমপিও` শিক্ষক বঞ্চনা নিয়ে “এমপি মাশরাফি”র সাথে আজ কথা বলেছি।উনি সুযোগ পেলেই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের দাবির বিষয়ে কথা বলবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।ধন্যবাদ মাশরাফি ভাইকে।`


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading