সজল আহমেদ।।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি ঘোষণা দেন আগামী অর্থবছরে ২৪ লাখ ৩০ হাজার শিক্ষার্থী উপবৃত্তি এবং সাত লাখ ৮৭ মেধাবৃত্তি পাবে। দুই খাতে প্রায় ৩২ লাখ শিক্ষার্থীকে বৃত্তি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।অর্থমন্ত্রী বলেন, শিক্ষার সুযোগবঞ্চিত দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীর শিক্ষা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আমরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছি।
এছাড়া ২০২০-২০২১ অর্থবছরে মাধ্যমিক স্তরে পাঁচ লাখ ৫৭ হাজার ছাত্র, ১০ লাখ ৯৫ হাজার ছাত্রী, উচ্চ মাধ্যমিক স্তরে এক লাখ ১৬ হাজার ছাত্র, চার লাখ ৬২ হাজার ছাত্রী এবং ডিগ্রি স্তরে ৫০ হাজার ছাত্র ও দেড় লাখ ছাত্রীকে উপবৃত্তি দেয়া হবে বলেও জানান তিনি।অর্থমন্ত্রী আরও বলেন, পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইতোমধ্যে প্রায় ছয় লাখ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আগামী ২০২০-২০২১ অর্থবছরে আরও এক লাখ ৮৭ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
