নিউজ ডেস্ক।।
সংক্ষিপ্ততম সময়ে বাজেট পেশ করার নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে জাতীয় সংসদে। মাত্র পৌনে এক ঘণ্টায় ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অতীতে তিন থেকে পাঁচ ঘণ্টার মতো বাজেট বক্তব্য দেয়া হলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার সংক্ষিপ্ত পরিসরে বাজেট উপস্থাপন করা হয়। আর করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করেই এই অধিবেশন পরিচালনা করা হয়। অধিবেশনে চির চেনা উৎসবের আমেজ দেখা যায়নি। বরং সর্বত্র ছিল কঠোর সতর্কতা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
