এইমাত্র পাওয়া

হজ অনিশ্চিত , সিদ্ধান্ত ১৫ জুনের পর

নিউজ ডেস্ক।।

বর্তমান পরিস্থিতিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে কিনা এ সিদ্ধান্তের জন্য সৌদি আরব সরকারের দিকে তাকিয়ে বাংলাদেশ। ইতোমধ্যে হজের চূড়ান্ত নিবন্ধনও শেষ করে রেখেছে সরকার। বাকী রয়েছে সৌদি অংশের হোটেল, ট্রান্সপোর্ট ইত্যাদি কার্যক্রম।

ধর্মমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার হজ অনুষ্ঠিত হবে কিনা তা জানা যাবে ১৫ জুন কিংবা তার পরে। এসময়ে সৌদি সরকার হ্যাঁ- না যে কোনো একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে। আর সৌদি সিদ্ধান্ত অনুসরণ করে বাংলাদেশ সরকার দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কার্যক্রম চালু করবে বাংলাদেশ।

হজ আদৌ অনুষ্ঠিত হবে কিনা- কবে জানা যাবে সিদ্ধান্ত জানতে চাইলে বুধবার রাতে ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ রাইজিংবিডিকে জানান, আশা করছি ১৫ জুনের দিকে হজের বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে সিদ্ধান্ত আসতে পারে। আমরা সৌদি সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। যেই সিদ্ধান্তই আসুক না কেন আমরা প্রস্তুত। তাদের সিদ্ধান্ত আসার পরে আমরা আলোচনা করবো। দেশের পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা অনুযায়ী হজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.