নিউজ ডেস্ক।।
চলমান একাদশ জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশন (২০২০-২১ অর্থবছরের) উপলক্ষে সংসদ ভবন এলাকায় ১৪৪ ধারা জারি হচ্ছে। এর মাধ্যমে সংসদ ভবন ও আশপাশের এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১০ জুন অধিবেশন শুরুর তিন দিন আগে থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সংসদ ভবনে বাজেট অধিবেশনের প্রস্তুতিমূলক বৈঠকে এ তথ্য জানানো হয়। করোনাভাইরাস মোকাবিলা ও নিরাপত্তা বিষয়ক আইন-শৃঙ্খলা নিয়ে করণীয় ঠিক করতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্ব বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিএমপির প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস, ফায়ার সার্ভিস, বিদুৎ, গণপূর্ত বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
