অনলাইন রিপোর্টার ॥
করোনাভাইরাস মহামারিতে ৬৭ দিন গণপরিবহন বন্ধ থাকার পর ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে চালুর প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদের আদেশ দেন। রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী হুমায়ন কবির পল্লব। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
