নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে গত ২৬ মার্চ থেকে টানা ৬৭ দিনের চলমান সাধারণ ছুটি আগামী ৩০ মে শেষ হচ্ছে। ফলে আগামী ৩১ মে রবিবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু হবে। ওইদিন থেকে পূর্বের সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।
লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকবে। তবে করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সীমিত ব্যাংকিং কার্যক্রম চলবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
