এইমাত্র পাওয়া

এসএসসির ফল প্রকাশ হবে ফেসবুক লাইভে

সজল আহমেদ।।

আগামী রবিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এদিন ফল প্রকাশের সম্মতি জানানো হয়েছে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন।

পরে দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। সকল প্রাসঙ্গিক ডকুমেন্ট মেইল করা হবে।আজ শুক্রবার (২৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.