এইমাত্র পাওয়া

সহকারি শিক্ষকের ২৬,৩৬৬টি পদ সৃজনের আদেশ

জাতীয়করণকৃত ২৬৩৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য ২৬৩৩৬ সহকারী শিক্ষকদের পদ সৃজন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ০২.০১.২০২০ তারিখের স্মারক নং ৩৮-০০০০৩৩০-০০৮-১৫.০২০, ১৬-৩৪ মোতাবেক জাতীয়করণকৃত ২৬,৩৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য

সহকারী শিক্ষকের ২৬,৩৬৬টি পদ আদেশ জারীর তারিখ হতে ৩১/০৫/২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত অস্থায়ীতাবে রাজস্বখাতে সৃজনে সরকারী মঞ্জুরী জ্ঞাপন করায় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.