নিউজ ডেস্ক।।
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার আনুষ্ঠানিকবাবে উদ্বোধন হবে আগামীকাল শনিবার (২৫ এপ্রিল)। ওইদিন সকাল ১০টায় বদলি সফটওয়্যার উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংস্থাটির আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জেলা এবং উপজেলা শিক্ষা অফিসে চিঠি পাঠাবে। এর মাধ্যমে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু হবে।
১৫ দিনের মধ্যে এ কার্যক্রম শেষ করার পরিকল্পনা করেছে মাউশি।
মাউশির এক কর্মকর্তা সূত্রে জানা যায়, মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হবে। আগামী সপ্তাহে চিঠি পাঠানো হতে পারে।
এদিকে নতুন সফটওয়্যারে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠান প্রধান এবং কর্মচারীদের আবেদনের মাধ্যমে বদলির সুযোগ রাখা হয়নি।
তবে শিক্ষা মন্ত্রণালয় চাইলে প্রধান এবং কর্মচারীদের বদলি করতে পারবে।
জানা গেছে, শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালা প্রস্তুত করা হয়েছে। সেখানে একটি ধারায় সরকার চাইলে প্রতিষ্ঠানপ্রধান এবং কর্মচারীদের বদলি করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
