নিজস্ব প্রতিবেদক।।
নলছিটির মাধ্যমিক শিক্ষক ফোরাম সদস্য ও নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার ইংরেজি বিষয়ের শিক্ষক মো. রুহুল আমিন হাওলাদার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ( মাদরাসা) নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ উপলক্ষে বিভাগীয় কমিটির বিচারে তিনি এ কৃতিত্ব অর্জণ করেন।
তিনি ২০০১ সনে ঝালকাঠির নলছিটি উপজেলা গোহাইলবাড়ি জেএম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ২০০৩ সালে তেজগাঁও কলেজ থেকে এইচএসসি ও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ৫ বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেন।
পরে তিনি ঝালকাঠির নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার ইংরেজি বিষয়ে শিক্ষকতা যোগ দেন।
ইংরেজি ভাষায় তার ২ টি বই ও আন্তর্জাতিক জার্নালে ১০ টি প্রকাশনা আছে। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ কামদেবপুর গ্রামে।
তার এ কৃতিত্বে মাধ্যমিক শিক্ষক ফোরাম নলছিটি গর্বিত ও তার প্রতি শুভ কামনা জানাচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
