নিজস্ব প্রতিবেদক।।
একজন শিক্ষার্থীর মাধ্যমিক স্তর শেষে এসএসসি ও সমমান পরীক্ষায় বসতে ১০ বছরের বেশি সময় যাতে না লাগে, সরকার সেই পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের পরীক্ষার বিষয়ে একটি মিটিংয়ে বসব। আলোচনা করব কীভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগোতে পারি।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘তোমাদের এসএসসি পাস করতে যেন ১০ বছর স্কুলিং ১০ বছরেই থাকে। কোনো সেশন জট যেন না হয়। তোমরা যেন পিছিয়ে না পড়ো। সেজন্য আজকে আমরা বসব। আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে দিতে হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল