এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোর জাতীয়করণের দাবি

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত এক প্রীতি সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া।

শনিবার (২৬ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, ‘একসময় সোনারগাঁ ছিল আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্বখ্যাত। কিন্তু বর্তমানে এখানকার শিক্ষাব্যবস্থা খুবই দুর্বল। সরকারি জাতীয়করণ ছাড়া এই অবস্থার উন্নয়ন সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘যে দুটি প্রতিষ্ঠান (একটি কলেজ ও একটি উচ্চ বিদ্যালয়) জাতীয়করণ করা হয়েছে, তাদের অবস্থাও সন্তোষজনক নয়। তাই এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাকে জাতীয়করণ করা জরুরি।’

ড. ইকবাল হোসাইন দাবি করেন, বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে, এই সরকারের মেয়াদেই এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘কোরআনের সমাজ গঠন করতে হলে মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের একসঙ্গে দেশের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি তাদেরকে সরকারি বেতন-ভাতা প্রদান নিশ্চিত করতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা ইসহাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার, সোনারগাঁ দক্ষিণের সভাপতি মাহবুবর রহমান, ডা. আবু বকর সিদ্দিক, মাওলানা ইব্রাহিম, মো. আসাদুল ইসলাম, মাওলানা শাহ আলম, রহমত উল্লাহ মাদানী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আবু জাফর আতাউল্লাহ ও দেওয়ান খোরশেদ আলম প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading