এইমাত্র পাওয়া

৪৮তম বিশেষ বিসিএসের বিষয়ে যে বিশেষ বার্তা পিএসসির

ঢাকাঃ ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) পরীক্ষার্থীদের বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়। কিছু বিশেষ নির্দেশনা অনুসরণ করার জন্য পরামর্শ প্রদান করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

নির্দেশনাগুলো হলো—

১. সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের শুধু প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে অবশ্যই হলে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটে হলের মূল গেট বন্ধ করা হবে। এরপর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।

২. পরীক্ষার হলে আসার সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না। আনলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩. প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে হলে যাবেন।

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষার হল, আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন। আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

পিএসসি আগেই জানিয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading