নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি/আপগ্রেডেশনের (স্বপদে পদোন্নয়ন) মাধ্যমে ৫ থেকে ১৬ গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩১।
আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: উপরেজিস্ট্রার/সমমান
যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রিসহ সহকারী রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার (কম্পিউটার)/সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক/সহকারী কলেজ পরিদর্শক/সহকারী পরিচালক পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পদে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা।
ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রিসহ সহকারী রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার (কম্পিউটার)/সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক/সহকারী কলেজ পরিদর্শক/সহকারী পরিচালক পদে ৪ বছরের অভিজ্ঞতাসহ ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পদে ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা।
গ্রেড: ৫
পদের নাম: সিনিয়র প্রোগ্রামার
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রোগ্রামার পদে ৫ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা।
উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
গ্রেড: ৫
পদের নাম: সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
যোগ্যতা ও অভিজ্ঞতা: মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ৫ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা।
নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণে বিশেষ দক্ষতা থাকা আবশ্যক।
গ্রেড: ৫
পদের নাম: মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
যোগ্যতা ও অভিজ্ঞতা: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা। কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
গ্রেড: ৬
পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার/সিনিয়র মেডিকেল অফিসার (ডেন্টিস্ট্রি)
যোগ্যতা ও অভিজ্ঞতা: মেডিকেল অফিসার/মেডিকেল অফিসার (ডেন্টিস্ট্রি) পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
গ্রেড: ৬
পদের নাম: সহকারী রেজিস্ট্রার/সমমান
যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রিসহ সেকশন অফিসার/সমমান পদে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।
অথবা ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রিসহ সেকশন অফিসার/সমমান পদে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা।
গ্রেড: ৭
পদের নাম: সহকারী রেজিস্ট্রার (কম্পিউটার)
যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রিসহ টেকনিক্যাল অফিসার/সমমান পদে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।
অথবা ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রিসহ সেকশন অফিসার/সমমান পদে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা।
গ্রেড: ৭
পদের নাম: সহকারী প্রোগ্রামার
যোগ্যতা ও অভিজ্ঞতা: সাব টেকনিক্যাল অফিসার পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
গ্রেড: ৯
পদের নাম: সেকশন অফিসার
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসনিক কর্মকর্তা/সমমান পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।
অথবা ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রিসহ উচ্চমান সহকারী/সমমান পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।
অথবা ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রিসহ উচ্চমান সহকারী/সমমান পদে ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা।
গ্রেড: ৯
পদের নাম: টেকনিক্যাল অফিসার
যোগ্যতা ও অভিজ্ঞতা: সাব টেকনিক্যাল অফিসার পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
গ্রেড: ৯
পদের নাম: সিনিয়র ক্যাটালগার
যোগ্যতা ও অভিজ্ঞতা: ক্যাটালগার/গ্রন্থাগার সহকারী পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা। দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
গ্রেড: ১০
পদের নাম: উচ্চমান সহকারী
যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নিম্নমান সহকারী পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।
অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নিম্নমান সহকারী পদে ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা।
গ্রেড: ১৩
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান ডিগ্রিসহ অফিস সহায়ক পদে ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা। কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ।
গ্রেড: ১৬
আবেদন নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
সময়সীমা
আবেদন শুরু: ১২ ও আবেদন শেষ তারিখ ১৫ এপ্রিল।
অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি এবং সব সনদপত্রের সত্যায়িত কপিসহ এক সেট আবেদনপত্র বিভাগীয় প্রধান/দপ্তরপ্রধানের মাধ্যমে ১৫ এপ্রিল তারিখের মধ্যে রেজিস্ট্রার কাছে জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানুন এখানে।
শিক্ষাবার্তা /এ/ ১৫/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
