নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ “আয়নাঘরের হোতা জিয়ার শিক্ষক বোনকে তিরস্কার না করে পুরস্কৃত করলো মাউশি” শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি দায়িত্বের সহকারি প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে করা পদায়ন আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (৩০) জুন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস এম জিয়াউল হায়দার হৈনরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ বাতিল করা হয়।
এর আগে গতকাল রবিবার (২৯জুন) মাউশির মাধ্যমিক শাখা থেকে তাকে চলতি দায়িত্বের সহকারী প্রধান শিক্ষক পদে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পদায়ন করা করে প্রজ্ঞাপন জারি করে মাউশি। গত ১৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে “ঢাকাতেই কর্মজীবন আয়নাঘরের হোতার আপন বোন ‘ঘুসখোর’ মাউশির নাজমুন নাহার” শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর তুমুল আলোচনা সমালোচনা ঝড় ওঠে। তবে সংবাদ প্রকাশের পরও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে পুনরায় তাকে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি দায়িত্বের সহকারি প্রধান শিক্ষক হিসেবে পদায়ন দেওয়া হয়। বিষয়টি নিয়ে “আয়নাঘরের হোতা জিয়ার শিক্ষক বোনকে তিরস্কার না করে পুরস্কৃত করলো মাউশি” শিরোনামে পুনরায় সংবাদ প্রকাশ করে শিক্ষাবার্তা। অবশেষে তার বদলির আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করলো অধিদপ্তরটি। মাউশি
নাজমুন নাহার মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয়ের সহকারী বিদ্যালয় পরিদর্শক। মূল পদ সরকারি হাইস্কুলের জ্যেষ্ঠ শিক্ষক। তিনি আয়নাঘরের (গুম হত্যা, নির্যাতন ও মুঠোফোনের আড়িপাতা) মুলহোতা ও জনক মেজর জেনারেল (চাকুরিচ্যুত) জিয়াউল আহসানের আপন বোন। ক্ষমতার দাপটে চাকরিজীবনের ৩২ বছরের ৩০ বছরই ঢাকা শহরে কর্মরত রয়েছেন। পতিত হাসিনা সরকারের পতন ঘটলেও ক্ষমতার দাপট কমেনি নাজমুন নাহারের। বর্তমানে ডিডি অফিসকে ঘুসের রাজ্যে পরিণত করেছেন তিনি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
