নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষ ও হেড মাওলানা, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষসহ মোট ২৪ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়।
ভোলাহাট মহিলা কলেজ, চাপাইনবাবগঞ্জের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমেদকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার, ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষ ও সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার হেড মাওলানা হিসেবে পদায়ন পেয়েছেন একই মাদ্রাসার ইসলাম শিক্ষা বিভাগের বিভাগের অধ্যাপক মোঃ মনজুরুর রহমান এবং সিলেট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মোঃ দিদার চৌধুরীকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া একই প্রজ্ঞাপনে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় আরও ১৭ জনকে বিভিন্ন বিভাগে পদায়ন দেওয়া হয়ছে।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
