নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক।
রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়।
মোহাম্মদ ওবায়দুল হক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা আরবি বিষয়ের অধ্যাপক। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওএসডি হয়ে ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগে ইনসিটু হিসেবে কর্মরত ছিলেন।
একই প্রজ্ঞাপনে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার হেড মাওলানা হিসেবে পদায়ন পেয়েছেন একই মাদ্রাসার ইসলাম শিক্ষা বিভাগের বিভাগের অধ্যাপক মোঃ মনজুরুর রহমান। এছাড়া একই প্রজ্ঞাপনে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার আরও ১৭ জনকে বিভিন্ন বিভাগে পদায়ন দেওয়া হয়ছে।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
