নোবিপ্রবির ২০ জন শিক্ষক গবেষণায় অনুদান পাচ্ছে

নোয়াখালীঃ প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পে মোট ১৬ লাখ ৬৫ হাজার টাকা অনুদান পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০ জন শিক্ষক।

বুধবার (৫ মার্চ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পে নোবিপ্রবির ১১টি বিভাগের ২০ জন শিক্ষক এ অনুদান পাচ্ছেন। শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন ক্যাটাগরিতে এ অনুদানের জন্য তাদের বাছাই করা হয়েছে।

অনুদান পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন, কৃষি বিভাগের একজন, বিজিই বিভাগের দুইজন, অণুজীববিজ্ঞান বিভাগের একজন, এফটিএনএস বিভাগের দুইজন, ইএসডিএম বিভাগের একজন, ওশানোগ্রাফি বিভাগের একজন, ফার্মেসি বিভাগের আটজন, এসিসিই বিভাগের একজন, পদার্থবিজ্ঞান বিভাগের একজন, পরিসংখ্যান বিভাগের একজন এবং ফলিত গণিত বিভাগের একজন।

অনুদানের জন্য নির্বাচিত শিক্ষকদের মধ্যে কৃষি ও পরিবেশ ক্যাটাগরিতে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা পাচ্ছে ছয়জন, জীববিদ্যা, চিকিৎসাবিদ্যা ও পুষ্টিবিদ্যা ক্যাটাগরিতে মোট ৮ লাখ ৪০ হাজার টাকা পাচ্ছে ১০ জন।

এছাড়া ফলিত বিজ্ঞান ও প্রকৌশলী ক্যাটাগরিতে ৭৫ হাজার টাকা পাচ্ছেন ১ জন এবং ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে মোট ২ লাখ ১০ হাজার টাকা পাচ্ছেন তিনজন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.