এইমাত্র পাওয়া

একযোগে সরকারি কারিগরি স্কুল ও কলেজের ৩৩ জন অধ্যক্ষকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সরকারি কারিগরি স্কুল ও কলেজের ৩৩ জন অধ্যক্ষকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব নূরুল হাফিজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর অধ্যক্ষদের বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়। অবলিম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.