নিজস্ব প্রতিবেদক।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং বর্তমানে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহা জালাল এর নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।
নিয়োগ নথি সূত্রে পাওয়া যায়, ম্যানেজিং কমিটির অধিবেশন ৪/৯৪ যাহার তারিখে রয়েছে ২৫/০৮/৯৪ এ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং নিয়োগ কমিটি গঠন করা হয়। অথচ দরখাস্ত যাচাই/বাছাই নিয়োগ কমিটি গঠন পূর্বক দরখাস্ত বাছাই করে পরবর্তীতে বৈধ প্রার্থী গনের নিকট হতে সাক্ষাৎ এর ব্যবস্থা করতে হয়।
প্রশ্ন রয়েছে যে, নিয়োগ কমিটির সদস্য ৫জন থাকার বিবিধ থাকলেও ছিলো ৪জন । যা বিধি মোতাবেক নয়।
শিক্ষক নিয়োগ বিধি অনুসারে বলা হয়েছে যে , নিয়োগ বোর্ডের কাহারও আপনজন অথবা নিকটবর্তীয় প্রার্থী হলে তিনি নিয়োগ বোর্ডের সদস্য হতে পারবেন না।
কিন্ত উক্ত নিয়োগ ফাইলে পাওয়া যায় যে, উপরক্ত এমন শর্ত থাকা সত্ত্বেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহা জালালের পিতা মোঃ লুৎফর রহমান নিজে প্রধান শিক্ষকের পদে আসন থেকে নিয়োগ বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। যা সম্পূর্ণ বিধি বর্হিভূত এমন্তবস্থায় তাঁর নিয়োগ বর্হিভূত।
সরেজমিনে ঘুরে জানা যায়, তিনি গত ৭/০৩/৯৫ তারিখে সহকারী শিক্ষক পদে যোগদান করেন এবং নিয়োগ বর্হিভূত হওয়ার পরেও রাষ্টিয় কোষাগারের লক্ষ লক্ষ টাকা ভোগ করছেন যা সম্পূর্ণভাবে বেআইনি।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুজ্জামান বলেন, এতদিন আগের নিয়োগ কিভাবে হয়েছে তা জানি না, তবে নিয়োগে কোন অনিয়ম হলে আমার কর্তৃপক্ষের কাছে জেনে ব্যবস্থা নেওয়া হবে।
অবসরপ্রাপ্ত দুইজন বেসরকারি প্রধান শিক্ষক জনান, নিয়োগ কমিটি বিধি মোতাবেক ৫ সদস্য বিশিষ্ট কমিটি হতে হবে।
এবং প্রধান শিক্ষক বা কমিটির কোন সদস্যের নিজস্ব কোন প্রার্থী থাকিলে সে নিয়োগ কমিটিতে থাকতে পারিবে না।
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ জালাল র অবৈধভাবে নিয়োগ লাভের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর অভিযোগ দায়ের করেছেন বিভাগীয় জয়িতা নাহিদ পারভীন রিপা।
এবিয়ে অভিযুক্ত শিক্ষক শাহাজালাল সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি সরাসরি দেখা করার প্রস্তাব দেন এবং নিয়োগ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি তিনি।
নাম অনিচ্ছুক অত্র বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, আসিন থেকে উক্ত শাহজালালের নিয়োগ পরীক্ষা গ্রহণ করেন ও নিয়োগের জন্য সুপারিশ করেন। ম্যানেজিং কমিটির অনুমোদন ছাড়াই নিয়োগ বোর্ডের সুপারিশ মোতাবেক নিয়োগ পত্র প্রদান করে গত ০৭/০৩/৯৫ ইং তারিখে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করান। নিয়োগ বিধি লঙ্ঘন করে নিয়োগ প্রাপ্ত মোঃ শাহজালাল সরকারি কোষাগার থেকে এ যাবৎ বেতন ভাতা ভোগ করে আসছেন এবং সরকারের বিপুল পরিমাণ অর্থ লোপাট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ০২/০২/২৫ ইং তারিখে নাহিদ পারভীন মানবাধিকার কর্মী ( রংপুর বিভাগীয় জয়ীতা ) উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরাবরে একটি অভিযোগ দাখিল করেছেন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
