ট্রাকের ধাক্কায় ঘুমন্ত ১২মাদ্রাসা শিক্ষার্থী আ-হ-ত

লালমনিরহাটঃ লালমনিরহাটের সদর উপজেলার হাড়িভাঙা তালিমুল ইনসান হাফেজিয়া ও কওমি মাদ্রাসায় চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার দেয়াল ভেঙে ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর রাতে একটি ট্রাক লালমনিরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে গিয়ে হাড়িভাঙা তালিমুল ইনসান মাদ্রাসার ওয়ালে ধাক্কা দেয়। এতে মাদ্রাসার দেয়াল ভেঙে ঘুমন্ত ১২ শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে মোরসালিন (১২), নোমান (১১) সহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মাদ্রাসা কতৃপক্ষ এখনো কোন অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১০/২০২৪

 

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.