ফ্যানে ঝুলে জবি শিক্ষার্থীর আ-ত্ম-হ-ত্যা

ঢাকাঃ খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকায় একটি বাসা থেকে ফারহান আহসান চৌধুরী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের সদস্যদের। ফারহান জবির নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে তাকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ফারহানের মামা ফাহিম ফয়সাল বলেন, আমার ভাগ্নে জবির নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। বিকেল সাড়ে চারটার দিকে বাসায় এসে রুমের দরজা বন্ধ করে রাখে। অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি। এরপর ভেতরে ঢুকে দেখি সে প্যান্টের বেল্ট গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। অচেতন অবস্থায় ফারহানকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কি কারণে আমার ভাগ্নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। এর পেছনে কী কারণ থাকতে পারে তা আমরা জানি না।

জানা গেছে, ফারহান খিলগাঁও থানার ছয় নম্বর উত্তর গোড়ানে একটি সাত তলা বাসার ছয় তলায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, খিলগাঁও এলাকা থেকে জবি শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পরে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। নিহতের পরিবার দাবি করে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমরা বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানিয়েছি।

এ বিষয়ে জবির নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরীফিকেশন বলেন, ফারহান বিশ্বিবদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফারহান খুব ভালো ছেলে। তার মৃত্যুর বিষয়ে আমরা বিস্তারিত কিছু জানিনা। আমি ফারহানের মায়ের সাথে কথা বলেছি। তবে তার মা অসুস্থ ছিলো বলে জানতে পেরেছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১০/২০২৪

 

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.