এইমাত্র পাওয়া

নোবিপ্রবিতে ক্লাস শুরু ৮ সেপ্টেম্বর

সালমান ইস্পাহানী সাইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ক্লাস শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর থেকে। পরীক্ষার বিষয়ে স্ব স্ব ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক কার্য (ক্লাশ এবং পরীক্ষা) আগামী (৮ সেপ্টেম্বর) তারিখ হতে শুরু হবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আবাসিক শিক্ষার্থীদের যথাশীঘ্র সম্ভব হলে উঠার নির্দেশ দেয়া হলো।’

উল্লেখ্য, চলতি বছরের ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটি, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গত তিন মাস বন্ধ ছিল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.