বেরোবিতে প্রক্টরসহ দপ্তর প্রধানদের পদত্যাগের হিড়িক

রংপুর: চলমান পরিস্থিতি বিবেচনা করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও প্রধানরা পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পরিবহন পুলের পরিচালক, লাইব্রেরি পরিচালক, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, বহিরাঙ্গন বিভাগের পরিচালক ও ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক বহিরাঙ্গনের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তারা সম্মিলিত এ সিদ্ধান্ত নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্বে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শরিফুল ইসলাম, পরিবহন পুলের দায়িত্বে ছিলেন প্রফেসর কামরুজ্জামান, বঙ্গবন্ধু হলের পরিচালক বিজন মোহন চাকী, বহিরাঙ্গণ বিভাগের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম এবং লাইব্রেরি পরিচালক।

এ সম্পর্কে লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সদ্য সাবেক বহিরাঙ্গন পরিচালক সাব্বীর বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল পরিস্থিতি সুন্দর ও নিয়মতান্ত্রিক হোক। বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকান্ড সুষ্ঠভাবে হবে, ক্লাসসহ সকল কার্যক্রম দ্রুত শুরু হবে এই কামনা রইলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.