শেখ আদনান ফাহাদ: প্রত্যয় পেনশন স্কিম নিয়ে কতিপয় আমলার ‘স্কিম’ সফল হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গিনিপিগ বানিয়ে এসিড টেস্ট করতে দিয়ে তাদের প্ল্যান পুরোপুরি সফল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের খাদের কিনারায় ফেলে দিয়ে এমন একটা অবস্থা করেছে এখন পুরা প্রেশার নিতে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। এই স্কিম যদি এতই ভালো হয় তাহলে সবার আগে বিসিএস ক্যাডারদের ওপর প্রয়োগ করা উচিত ছিল। তারপর ধীরে ধীরে অন্য সার্ভিসের ওপর। তা না করে খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের।
এখন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে শিক্ষকদের ভিলেন বানানো হবে। বলবে যে এই শিক্ষকরা যত সমস্যা করল। অথচ সুযোগ-সুবিধার বেলায় সবসময়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আগে থেকেই পিছিয়ে।
শিক্ষামন্ত্রী মহোদয়ের একটা ফোনই সব সহজ করে দিতে পারত। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাথে সরাসরি কথা বললে এই কর্মবিরতিতে যেতে বাধ্য হতো না শিক্ষকরা। বহু আগে থেকে শিক্ষকগণ দাবি জানিয়ে আসছেন। ইচ্ছে করেই কালক্ষেপণ করা হয়েছে। যাতে খাদের কিনারা থেকে শিক্ষকরা উঠে দাঁড়ানোর চেষ্টা করে আর দোষটা তাঁদের উপরই দেয়া যায়।
এই পেনশন স্কিম শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর প্রয়োগ করা উচিত। তারপর এদের দেখাদেখি সবাই না হয় ধীরে ধীরে এর অন্তর্ভুক্ত হবে। অবশ্য এক শ্রেণির সরকারি কর্মকর্তা এবং পিয়নরা এত বেশি সম্পদ মধ্য বয়সেই উপার্জন করে ফেলে যে তাঁদের আর পেনশন স্কিম লাগে না।
লেখক: শিক্ষক
মতামত ও সাক্ষাৎকার কলামে প্রকাশিত নিবন্ধ লেখকের নিজস্ব। শিক্ষাবার্তা’র সম্পাদকীয় নীতির সঙ্গে মতামত ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক ও আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের;- শিক্ষাবার্তা কর্তৃপক্ষের নয়।”
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
