এইমাত্র পাওয়া

ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানি

নিজস্ব প্রতিবেদক।। 

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির ব্যস্ততা অব্যাহত রয়েছে। প্রথম দিনে নানা কারণে কোরবানি দিতে না পারা অনেকেই আজ পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজ সম্পন্ন করছেন। কসাই সংকট, উপযুক্ত স্থান না পাওয়া কিংবা ব্যক্তিগত ব্যস্ততার কারণে যারা অপেক্ষায় ছিলেন, তাদের বড় একটি অংশ দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন।

আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরা, ধানমন্ডি, পুরান ঢাকা, মিরপুর, মান্ডা, বাড্ডা ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বাসাবাড়ি ও নির্ধারিত কোরবানির স্থানে চলছে পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজ। কোথাও পরিবারের সদস্যরা একসঙ্গে মাংস ভাগাভাগিতে ব্যস্ত, আবার কোথাও কসাইদের সহায়তায় চলছে কোরবানির আনুষঙ্গিক কার্যক্রম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.