নিজস্ব প্রতিবেদক।।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার শোন্দাহ নফরকান্দি ভাগাইপুর এলাকায় পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদের জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় ঈদগাহ ময়দানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের জামাতে অংশগ্রহণ করেন শিক্ষাবিষয়ক জাতীয় পত্রিকা ‘শিক্ষাবার্তা’র সম্পাদক এ এইচ এম সায়েদুজ্জামান। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। ঈদের শিক্ষা আমাদের সেই মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”
নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। পুরো এলাকায় ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

