শনিবার বন্ধের বিষয়ে ঈদের পরে প্রজ্ঞাপন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা  শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত ঈদুল আজহার পর নেওয়া হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশের অন্যান্য জায়গায় আগের মতো শনিবার যাতে বন্ধ রাখতে পারি তার ওয়ার্কআউট করা হচ্ছে। আমরা ঈদুল আজহার পর সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে অবগত করব।

তিনি বলেন, ঈদুল আজহার পর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। শনিবারে এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে। আমরা চেষ্টা করছি, শনিবার যেটা বন্ধটা আগে যেমন ছিল, সেটা যাতে করে বলবত রাখতে পারি। ইতোমধ্যে আমরা (শিক্ষাবর্ষের) ক্যালেন্ডারের হিসাব নিয়েছি।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদরাসা প্রাঙ্গনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত গ্রিন, ক্লিন ও স্মার্ট ক্যম্পাস বিনির্মিাণে বৃক্ষরোপন ও পরিচ্ছন্নতা কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে যেখানে এইচএসসি পরীক্ষা কেন্দ্র যেখানে নির্বাচিত হয়েছে। চারশ’র মতো প্রতিষ্ঠান সেখানে সংযুক্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোতে খোলা রাখতে হতে পারে। সংযুক্ত বলে সেখানে পরীক্ষার কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকছে। আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে পারি। আবার সিলেট অঞ্চলে বন্যার কারণে যেসব প্রতিষ্ঠান বন্ধ ছিল সেগুলোতেও বিশেষভাবে খোলা রাখার বিধান রাখা হবে।

তিনি বলেন, দেশের অন্যান্য জায়গায় আগের মতো শনিবার যাতে বন্ধ রাখতে পারি তার ওয়ার্কআউট করা হচ্ছে। আমরা ঈদুল আজহার পর সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে অবগত করব।

এর আগে গত ২১ এপ্রিল শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ডাবল শিফট বিদ্যালয়গুলো এক শিফটে রূপান্তরিত না হওয়া পর্যন্ত শনিবার বিদ্যালয় খোলা রাখতে হবে। সভায় জানানো হয়, দেশে ডাবল শিফটের বিদ্যালয় ৪৬৪টি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৬/৩০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.