নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় জয়পুরহাটে উপজেলা পর্যায়ের শিক্ষকদের অংশ গ্রহণে ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ আজ সোমবার থেকে শুরু হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় জয়পুরহাট জেলা শিক্ষা অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে।
রামদেও বাজলা সরকারী উচ্চবিদ্যালয়ের আইসিটি মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) তৃপ্তি কণা মন্ডল। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রুহুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক। প্রশিক্ষণে প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং ফর ডিজিটাল টেকনোলজি ও অকুপেশনাল কোর্স বিষয়ে ধারণা লাভ করবে। অংশগ্রহণকারী শিক্ষকরা উপজেলা পর্যায়ে আয়োজিত প্রশিক্ষণে মাস্টার ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
উপজেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ৪৫ জন শিক্ষক ও শিক্ষিকা ওই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
