এইমাত্র পাওয়া

চাকরি দেবে ব্র্যাক লার্নিং সেন্টার

শিক্ষাবার্তা ক্যারিয়ার, ঢাকাঃ সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যাক লার্নিং সেন্টারের জন্য অনির্ধারিতসংখ্যক অপারেশন ম্যানেজার নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: অপারেশন ম্যানেজার

আবেদনের যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতনের পাশাপাশি উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৩ মার্চ, ২০২৪।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.