এইমাত্র পাওয়া

বিশেষ মঞ্জুরি পাচ্ছেন মাদ্রাসা ও কারিগরির শিক্ষক শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক।।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও এখন থেকে বিশেষ মঞ্জুরি পাবেন। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব সিরাজুছ ছালেকীন বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির টাকা বিতরণে নীতিমালা জারি করা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির টাকা পেতে আবেদন করতে হবে। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা ও চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিবন্ধী, অসহায়, অসচ্ছল ও মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।

২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব বাজেটের এই বিশেষ মঞ্জুরির জন্য আবেদন শুরু আগামী ১০ ফেব্রুয়ারি, যা চলবে ১০ মার্চ পর্যন্ত।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.