নিউজ ডেস্ক।।
জাল ও ভুয়া সনদ ব্যবহার করে দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া ৪৭১ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আলোকে এসব শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশনা দিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে এসব ভুয়া সনদধারী শনাক্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাউশিকে নির্দেশ দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল