ড. কামরুল হাসান মামুন: প্রশ্ন করতে পারাই হলো সবচেয়ে সেরা শিক্ষা! আবার প্রশ্ন করতে হলে দরকার সৃষ্ট জ্ঞানে সন্দেহ জাগা। নতুন জ্ঞান সৃষ্টির সূচনাও হয় প্রশ্ন এবং সন্দেহ দিয়ে। যে বই পড়লে মনে প্রশ্ন জাগায় না বা সন্দেহ সৃষ্টি করে না সেটা কোনো বই নয় বা সেটা কোনো শিক্ষা নয়।
নতুন যেই শিক্ষাক্রম চালু করেছে সেখানে পরীক্ষাকে নিরুৎসাহিত করা হয়েছে। মানে প্রশ্ন করাকে discourage করা হয়েছে। প্রতিযোগিতা থাকবে না। বলা হচ্ছে পরীক্ষা, নম্বর, ফলাফল, প্রতিযোগিতা ইত্যাদি নাকি অসুস্থতা। এর চেয়ে আজগুবি কথা আর হয় না। টিকে থাকা মানেই হলো প্রতিযোগিতা। প্রতিযোগিতা মানেই নিজেকে উন্নত করা। এটাকেই বলে, ‘survival of the fittest’ অথচ এটাকেই অগ্রাহ্য করা হচ্ছে।
খুব বেশিদিন আগের কথা না আমাদের উপর পিইসি ও জেএসসি পরীক্ষা নাজিল করে আমাদের বলা হচ্ছিল পরীক্ষা খুব ভালো জিনিস। এখন বলা হচ্ছে পরীক্ষা ভালো নয়। আগে বৃত্তি পরীক্ষা ছিলো, এখন সেটা নেই। বৃত্তি পরীক্ষা ভালো লেখাপড়া করার জন্য এক্সট্রা ড্রাইভ যরংধনব কাজ করে। বৃত্তি পরীক্ষা দিয়ে বৃত্তি পাওয়া আর পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে বৃত্তি দেওয়ার মধ্যে পার্থক্য আছে। পিইসি জেএসসি পরীক্ষার পক্ষে আমি কখনো ছিলাম না, এখনো নেই। তবে নির্বাচিত কিছু শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার পক্ষে আমি।
লেখক: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
“মতামত ও সাক্ষাৎকার কলামে প্রকাশিত নিবন্ধ লেখকের নিজস্ব। শিক্ষাবার্তা’র সম্পাদকীয় নীতির সঙ্গে মতামত ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক ও আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের;- শিক্ষাবার্তা কর্তৃপক্ষের নয়।”
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
