এইমাত্র পাওয়া

পড়াশোনার চাপে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া ২ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারঃ জেলায় মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া মাদ্রাসাছাত্র দুই ভাইকে উদ্ধার করেছে পুলিশ। জেলার কাজীরবাজার এলাকার একটি মাদরাসা থেকে নিখোঁজ হওয়া দুই ভাই ঢাকা চলে যান। আবার পুলিশের তদন্তের কথা জানতে পেরে আবার বাড়িতে ফিরে আসেন নিজেরাই।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাতটার দিকে পালিয়ে যাওয়া দুই ভাই তাদের নিজেদের বাড়িতে ফিরে আসেন। তারা হলেন, বড় ভাই আরিফুল ইসলাম চৌধুরী রাহি (১৪) ও মো. শরীফুল ইসলাম চৌধুরী (১২)। তারা মৌলভীবাজার সদরের একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের নাজমুল আহমদের সন্তান।

পুলিশ সূত্রে জানা যায়, ১০ নভেম্বর পড়াশোনার চাপে দুই ভাই নিজেদের ইচ্ছায় পালিয়ে গিয়েছিলেন। এর মধ্যে বড় ভাই আরিফুল ইসলাম চৌধুরী রাহি কাজিরবাজার এলাকার শাহধরন হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। তাঁর ছোট ভাই শরীফুল ইসলাম চৌধুরী নওমৌজা বাড়ন্তি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র। দুই ভাই মিলে ১০ নভেম্বর রাত ১০টায় শেরপুর বাসস্ট্যান্ড থেকে হানিফ বাসে করে ঢাকায় চলে যায়। সেখানে টঙ্গী এলাকায় নিজেদের পরিচয় গোপন রেখে ভিকটিম আরিফুল ইসলাম চৌধুরী রাহি (১৪) কাপড়ের ফ্যাক্টরীতে এবং মো. শরীফুল ইসলাম চৌধুরী (১২) সাবানের ফ্যাক্টরীতে কাজ নেয়।

এদিকে দুই ভাই একসঙ্গে নিখোঁজ হওয়ায় দিশেহারা হয়ে পড়েন তাঁদের বাবা-মা। ওইদিন রাতেই তাঁদের বাবা নাজমুল আহমদ মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন (ডায়েরি নম্বর-৫৬৯)।

থানায় অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে নামে টিম মৌলভীবাজার সদর মডেল থানা। তারা পালিয়ে যাওয়া দুই ভাইয়ের অবস্থান সম্পর্কে অবগত হন। এরমধ্যে খবর পান পুলিশের কথা জানতে পেরে পালানো দুই ভাই নিজেরাই আবার বাড়িতে ফিরে আসেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১২/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.