নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল বিএনপি। তবে তা একদিন পিছিয়ে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পালন করা হবে বলে জানিয়েছে দলটি।
আজ রোববার দুপুর ২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় হরতালের তারিখ পরিবর্তন করা হয়েছে।
এ নিয়ে ২৮ অক্টোবরের পর চতুর্থ দফায় হরতালের কর্মসূচি দিল দলটি। এছাড়া ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১১ দফায় ২২ দিন অবরোধের কর্মসূচি পালন করেছে বিএনপি।
গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। এরপর থেকে দলটি এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে বিএনপি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও অভিন্ন কর্মসূচি পালন করছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
