বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার বিকল্প নাই: অধ্যক্ষ লতিফ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার বিকল্প নাই। শিক্ষিত জাতি স্বাধীন সার্বভৌম দেশের অস্তিত্ব রক্ষা করতে পারে। অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে দেশকে একটি অর্থবহ সোনার বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নাই।

শনিবার খোকসা সরকারি কলেজ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন কলেজটি শিক্ষা ক্যাডার অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল লতিফ।

আরও পড়ুনঃ খোকসা সরকারি কলেজ: দুর্নীতিকে না বলছেন দুর্নীতি করা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে বাঙালি জাতির অনন্য গৌরবের দিন অভিহিত করে তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি দীর্ঘ ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম ও ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এ দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির আদর্শে খোকসা কলেজের শিক্ষার্থীদের গড়ে তুলতে চাই।

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ডক্টর মো: শহীদুর রহমান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক ডক্টর আমানুর আমান।

আরও পড়ুনঃ খোকসা সরকারি কলেজ: সাবেক অধ্যক্ষের যোগসাজশে ২৪ লাখ টাকা আত্মসাৎ অফিস সহকারীর

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ডঃ আমানুর আমান বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় আগামী উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদেরকে একযোগে কাজ করতে হবে। নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলেই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামীর স্মার্ট নাগরিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করা যাবে।

আরও পড়ুনঃ খোকসা সরকারি কলেজ: সেই রাসেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ, সঙ্গী যারা!

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাসুম মোরশেদ শান্ত ও খোকসা কলেজ মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শফিকুল ইসলাম স্বপন।

আরও পড়ুনঃ এখনও বহাল তবিয়তে খোকসা সরকারি কলেজের সেই অফিস সহকারি

আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা দিয়ে গেছে লাল সবুজের একটি পতাকা ও মানচিত্র। জাতির পিতার সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছেন। আর সেই স্মার্ট বাংলাদেশের সারথী হিসেবে আমাদের শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হবে। আজকের স্মার্ট শিক্ষার্থীরাই আগামী ৪১ সালের সুনাগরিক হিসেবে বিশ্বকে তাল মিলিয়ে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবে এমনটাই আশা প্রকাশ করছি।

আরও পড়ুনঃ খোকসা সরকারি কলেজ: প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

আলোচনা সভার আগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে খোকসা সরকারি কলেজের সকল বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.