এইমাত্র পাওয়া

খোকসা সরকারি কলেজ: প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ গত ৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে “খোকসা সরকারি কলেজ: সেই রাসেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ, সঙ্গী যারা! শিরোনামে দেশের বহুল প্রচারিত শিক্ষা বিষয়ক অন্যতম প্রধান সংবাদ মাধ্যম শিক্ষাবার্তা’য় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কলেজটির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও অর্থ কমিটির সদস্য প্রভাষক আনিসুর রহমান।

বুধবার তিনি শিক্ষাবার্তা’য় এই প্রতিবাদ লিপি পাঠান।

প্রতিবেদনটিতে প্রধান অভিযুক্ত কলেজটির অফিস সহকারী কাম হিসাব সহকারী  মোঃ নাজমুল হুদা রাসেলের সাথে যে তিন জনের নাম উঠে আসে তাদের মধ্যে একজন হলেন প্রভাষক আনিসুর রহমান।

প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, “গত ৪ই ডিসেম্বর ২০২৩ ইং রোজ সোমবার আপনার অনলাইন পত্রিকা ‘শিক্ষাবার্তা ডটকম’ এ খোকসা সরকারি কলেজ: সেই রাসেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ, সঙ্গী যারা’ শিরোনাম একটি খবর প্রকাশিত হয়। সেখানে ভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদনে দেখা যায়, আমার নাম প্রকাশ করেছেন। আমার জানা মতে খোকসা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাঃ বেলাল উদ্দিন গত ২০/১০/ ২০২২ ইং তারিখ হতে ২৮/০২/২০২৩ ইং তারিখ পর্যন্ত তার দায়িত্বকালীন সময়ে সঠিক হিসাবের জন্য একটি অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি গঠন করেছেন।”

“খোকসা কলেজের অফিস সহকারী কাম হিসাব সহকারী মোঃ নাজমুল হুদার রাসেল যে ব্যয় হিসাব অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির নিকট দাখিল করেছেন অডিটকালীন সময়ের মধ্যে আমার নামে যে ব্যায় দেখানো হয়েছে সে ব্যয়ের সাথে আমি সম্পৃক্ত আদৌ নেই।”

”উল্লেখ্য যে, প্রতিষ্ঠানের স্বচ্ছতার স্বার্থে গঠিত অভ্যন্তরীণ অডিট কমিটির প্রদত্ত অডিট রিপোর্ট উদ্দেশ্য প্রণোদিত ও মানহানি কর। কারণ তাদের তদন্তের সময় নির্ধারণ ছিল ২০/১০/২০২২ ইং তারিখ হতে ২৮/০২/২০২৩ ইং পর্যন্ত। যেখানে আমি এই ব্যয়ের সাথে কোন সংশ্লিষ্টতা নেই। খোকসা সরকারি কলেজের অফিস সহকারী কাম হিসাব সহকারী মোঃ নাজমুল হুদা রাসেলের দেওয়া মিথ্যা তথ্যের যাচাই-বাছাই ছাড়া নিরীক্ষা কমিটি আমাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত করেছে। উক্ত সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ জানাই।’

প্রতিবেদকের বক্তব্য

এর আগে গত ৩১ অক্টোবর ২০২৩ ইং তারিখে “সাবেক অধ্যক্ষের যোগসাজশে ২৪ লাখ টাকা আত্মসাৎ অফিস সহকারীর” শিরোনামে এবং ১২ নভেম্বর ২০২৩ ইং তারিখে “এখনও বহাল তবিয়তে খোকসা সরকারি কলেজের সেই অফিস সহকারি” শিরোনামে শিক্ষাবার্তা’য় দুইটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদ দুইটি শিক্ষাবার্তা’র অনুসন্ধানে প্রকাশ করা হয়েছে। এরপর গত ৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে “খোকসা সরকারি কলেজ: সেই রাসেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ, সঙ্গী যারা! শিরোনামে যে সংবাদ শিক্ষাবার্তা’য় প্রকাশিত হয় তা কলেজটির অভ্যন্তরীণ নিরীক্ষার প্রতিবেদনের উপর ভিত্তি করে। যেটি কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরে অতি গোপনে প্রেরণ করে। যার একটি কপি শিক্ষাবার্তা’র হাতে রয়েছে। এখানে সম্পূর্ণ প্রতিবেদনটি নিরীক্ষার উপর ভিত্তি করে করা। তবে অনুসন্ধানী আগের দুইটি প্রতিবেদনের সাথে নিরীক্ষার প্রতিবেদনের একটি বড় অংশ মিলে যায়।

উল্লেখ্য যে, শিক্ষাবার্তা সব সময় শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে সহযোগী ও সহযাত্রী হিসেবে কাজ করে আসছে, অতীতে করেছে এবং অদূর ভবিষ্যতেও এই নীতির পরিপন্থী কোন কর্মকাণ্ডে জড়িত থাকবেনা। উদ্দেশ্যপ্রণোদিত ও ব্যক্তি কিংবা কোন গোষ্ঠীর হীণ স্বার্থ চরিতার্থ করার লক্ষে কোন ধরণের সংবাদ প্রকাশ করেনি। ‘শিক্ষাবার্তা’ কোন অনিয়মের বিরুদ্ধে যতবার কলম ধরেছে তার সত্যতা যাচাই, তথ্য প্রমাণ হাতে থাকা স্বাপেক্ষে তার প্রতিবেদন প্রকাশ করেছে। উল্লেখিত প্রতিবেদনেও শিক্ষাবার্তা কারও ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্য করেনি।

পরিশেষে, শিক্ষাবার্তা’ বহুল প্রচারিত ও শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের বহুল আকাঙ্ক্ষিত একটি গণমাধ্যম। এখানে কোন ব্যক্তির প্রলোভনে প্রলোভিত হওয়ার কোন ধরণের সুযোগ নেই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.