মাদারীপুরঃ জেলার শিবচরে কোচিং সেন্টারে প্রাইভেট পড়ানোর সময় সুমন শিকদার নামে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। সুমন বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।
এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা শিক্ষক সুমন শিকদারের বিরুদ্ধে ২৮ নভেম্বর শিবচর থানায় মামলা করেছেন। এরপর থেকে শিক্ষক সুমন শিকদার পলাতক রয়েছেন।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের পাশেই শিক্ষক সুমন শিকদার নিজ বাড়িতে ‘মেধা বিকাশ’ নামে কোচিং সেন্টার খুলে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ান। তার কাছে আগে থেকেই একা প্রাইভেট পড়তে আপত্তি ছিল ওই ছাত্রীর। ২২ নভেম্বর বিকালে মুঠোফোনে প্রাইভেট পড়ানোর কথা বলে তাকে কোচিং সেন্টারে ডেকে আনেন শিক্ষক সুমন শিকদার। তখন ওই শিক্ষক ভিকটিমকে জানান, আরও ৩/৪ জন শিক্ষার্থী পড়তে আসবে। কিন্ত বিকালে মেয়েটি কোচিংয়ে পড়তে এসে দেখে অন্য কেউ আসে নাই। তাই মেয়েটি প্রাইভেট না পড়েই বাড়ি চলে যেতে চায়। তখনই শিক্ষক সুমন মেয়েটির পথরোধ করে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পরের দিন ভিকটিম তার বাবাকে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার মুন্সীর কাছে লিখিত অভিযোগ করেন।
মামলা হওয়ার আগে শিক্ষক সুমন শিকদার সাংবাদিকের জানিয়ে ছিলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন, তাকে হেয় করতে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। ওসি সুব্রত গোলদার জানান, আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
