পিরোজপুরঃ জেলার নাজিরপুরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উচ্চতর গণিতে ফেল করে অশ্রুতা ঘরামী (১৮) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন।
রবিবার দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফল জানার পর সে আত্মহত্যা করে।
নিহত অশ্রুতা উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের অনিল চন্দ্র ঘরামীর কন্যা। অশ্রু এ বছর উপজেলার গাওখালী কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
নিহতের ফুফাতো ভাই সুজন বিশ্বাস জানান, রবিবার সকালে পরীক্ষার ফলাফল জানতে অশ্রুতা কলেজে যায়। পরীক্ষার ফলাফলে সে ফেল করার খবর পায়। কলেজ থেকে ফিরে এসে বাড়ির পেছনের একটি আম গাছে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করে।
ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জাফর বাহাদুর বলেন, নিহত কলেজছাত্রী মেধাবী ছিল।
সে উচ্চতর গণিতে ফেল করেছে। ফেল করার ক্ষোভ থেকে আত্মহত্যা করতে পারে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হমায়ুন কবির জানান, শিক্ষার্থীর অত্মহত্যার খবর পেয়ে পুলিশ পাঠনো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
