নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বাধিনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু ।
রবিবার (২৬ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনে জয়ী হোন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। তাঁর আগে গত ১ অক্টোবর সংসদ সচিবালয় এই আসনটি শূন্য ঘোষণা করে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁঞা ৩০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করলে আসন টি শূন্য হয়।
উল্লেখ্য, অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু ব্রাহ্মণবাড়িয়া জেলার মেঘনা বিধৌত আশুগঞ্জ উপজেলার বৈকণ্ঠপুর (বড়তল্লা) গ্রামে এক সম্ভ্রান্ত্র পরিবারে ১৯৬৭ সালের ৩০ জুন জন্মগ্রহণ করেন। শাহজাহান আলম সাজু’র প্রপিতামহ মৌলভী আলী সরকার ছিলেন এলাকার একজন ধনাঢ্য ব্যবসায়ী এবং আশুগঞ্জ বন্দরের অন্যতম প্রতিষ্ঠাতা। জনাব সাজু’র পিতা জনাব সামসুল হক একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে ছিলেন। তিনি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন।
অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু ঢাকা মহানগর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর ছাত্রলীগের সদস্য, ঢাকা গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আহবায়ক ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কার্যকরী সংসদে দুইবার সদস্য, সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সৃষ্টিশীল গঠনমূলক ছাত্র রাজনীতিতে অনন্য অবদান রাখায় তিনি ‘পালক’ এ্যাওয়ার্ড লাভ করেন।
২০০৯খ্রিঃ সালে সরকার অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু’কে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব পদে নিয়োগ দিয়েছিল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
