জয়পুরহাটঃ জেলার কালাইয়ে কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার কর্মচারী আমিনুর ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকদের মধ্যেও চরম অসন্তোষ বিরাজ করছে। একাণ্ডে এলাকাজুড়ে চলছে সমালোচনার ঝড়।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে কালাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর পরিবার। এই অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার (ইউওএন), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকটে পাঠানো হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, গত ০৯ নভেম্বর সকাল ১১টায় নবম শ্রেণির এক ছাত্রীকে ক্লাসরুমে একা পেয়ে পেছন থেকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে ও যৌন নিপীড়ন করেন জেলার কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণির কর্মচারী আমিনুর ইসলাম। এমতবস্থায় ওই ছাত্রী কান্না করে বাড়িতে এসে পরিবারকে জানায়।
এ ঘটনায় গত ২০ নভেম্বরে মাদ্রাসার সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর পরিবার। পরদিন ওই ছাত্রী মাদ্রাসায় গেলে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের সুপার তার রুমে ডেকে নিয়ে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন। এছাড়াও বিষয়টি কাউকে না বলে এবং আইনত ব্যবস্থা নিতে নিষেধও করেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।
জেলার কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার গিয়ে ৪র্থ শ্রেণির কর্মচারী আমিনুর কথা বলতে রাজি হননি। সেই সাথে সাংবাদিক দেখে তিনি পালিয়ে যান।
জানতে চাইলে মাদ্রাসার সুপার আব্দুল আলীম (এমএ) বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না। বিষয়টি ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নিবেন।
ওই মাদ্রাসার সভাপতি ও মাত্রাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর হান্নান বলেন, এরকম একটি ঘটনা শুনেছি। আগামীকাল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির মিটিং হবে। সেখানে এ বিষয় নিয়ে আলোচনা হবে।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো. মনোয়ারুল হাসান বলেন, অভিযোগ পেয়ে ওই মাদ্রাসার কমিটির সাথে যোগাযোগ করা হয়েছে। এমন কাণ্ডে আগামীকাল মিটিং করে ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করবে মাদ্রাসার ম্যানিজিং কমিটি।
জানতে চাইলে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
