এইমাত্র পাওয়া

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর অনুরোধ এফবিসিসিআইয়ের

ঢাকাঃ আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে এনবিআরকে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত একটি চিঠি এনবিআর চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নতুন আয়কর আইন প্রতিপালন ও আয়কর পরিপত্র দেরিতে প্রকাশ করার কারণে করদাতারা প্রস্তুতির তেমন সময় পাননি। অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০ নভেম্বরের ভেতরে আয়কর রিটার্ন দাখিল সম্ভব হবে না।

চিঠিতে সর্বোচ্চ সংখ্যক করদাতার আয়কর রিটার্ন দাখিলের স্বার্থে সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বাড়ানোর জন্য এফবিসিসিআইর পক্ষ থেকে এনবিআর’র প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.