এইমাত্র পাওয়া

শনিবার নূরানি বোর্ডে পরীক্ষায় বসছে ৫০ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশব্যাপী একসঙ্গে শুরু হচ্ছে নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) পরিচালিত ৩য় শ্রেণীর ১৭তম সমাপনী পরীক্ষা।

বোর্ড সূত্রে জানা যায়, আগামী ১৮ নভেম্বর (শনিবার) সকাল থেকে সারা দেশের মোট ৭৫২টি কেন্দ্রে সমাপনী পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নেবেন ৪৯ হাজার ৪ শত ৯৪ জন শিক্ষার্থী।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন গণমাধ্যমকে বলেন, শিশু শিক্ষার উন্নয়ন, নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে নুরানী বোর্ড। নুরানী বোর্ড নিবন্ধিত ২ হাজার ৯ শত ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান সাধারণত জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু করে। সে হিসেবে আমরা নভেম্বর মাসেই পরীক্ষা নিয়ে থাকি। এ বছরও এর ব্যতিক্রম নয়। তাই শিশুদের এই সমাপনী পরীক্ষা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, একটি অস্থির সময়ের মধ্যেও নুরানী বোর্ডের সমাপনী পরীক্ষা নিতে হচ্ছে। শিশুদের সুন্দর আগামী গড়তে গতিশীল শিক্ষাকার্যক্রমের কোনো বিকল্প নেই। তাই পরীক্ষা সফলভাবে বাস্তবায়নে আইন শৃঙ্খলাবাহিনী, পরীক্ষক-নেগরান ও মাদরাসা কর্তৃপক্ষসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন সব কাজ তদারকি করতে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সুবিধা-অসুবিধা, অভিযোগ-অনুযোগ বা মতামত জেনে সমাধান করতে মনিটরিং সেল কাজ করবে। এ বছর সমাপনী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করবেন মাওলানা আবু বকর সিদ্দিক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.